ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

দুই দিনের সফরে সিলেট যাচ্ছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী

সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাওঁ ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভাসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ভিত্তিপ্রস্তরের জন্য দুই দিনের সফরে আসছেন সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। আগামীকাল শুক্রবার (৬ জানুয়ারি) সকাল ১০টায় মন্ত্রী সিলেট নগরীর হোটেল নির্মানা ইন এ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সমিতি সিলেট, চট্টগ্রাম, ও কুমিল্লা সাংগঠনিক বিভাগের সম্মেলনে যোগ দিবেন।


এছাড়া মন্ত্রী শনিবার (৭ জানুয়ারি) সকাল ৯টায় মুসলিম নগর-নলজুরি রাস্তার শান্তিনগর খালের উপর পিআইও ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। আসামপাড়া-সাংকিভাঙ্গ রাস্তায় সালাম মুরব্বির বাড়ির সামনে পিআইও ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।


পিরিজপুর-সোনারহাট-মনরতল রাস্তায় উনাইখালের ভাঙ্গায় ব্রিজের ভিত্তিপ্রস্তর করবেন। পশ্চিম জাফলং উচ্চবিদ্যালয়ের রজতজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। গোয়াইনঘাট-সালুটিকর রাস্তার বঙ্গবীর, তোয়াকুল ও পর্বতপুরে ৩ ব্রিজের ভিত্তিপ্রস্তর করবেন। মানাউরা-বালিদার খালের উপর পিআইও ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।


এছাড়াও নন্দীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের ৪নং ওয়ার্ড শাখার বর্ধিত সভায় উপস্থিত থাকবেন।


প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর সফর সূচির বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক।

ads
ads
ads

Our Facebook Page

↑